জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন।
গতকাল সোমবার এক সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে এ তথ্য জানান সংগঠনের সভাপতি ও বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক নূর ই আলম। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিমুক্ত যুক্তিবাদী সমাজ গড়তে আমাদের এবারের আয়োজন। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই আয়োজনে সারা দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধসহস্রাধিক বিতার্কিক অংশ নেবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি ৪০টি বিশ্ববিদ্যালয়, দেশের বিভিন্ন জেলার ৩৪টি স্কুল ও কলেজ।
প্রতিযোগিতায় থাকছে ষষ্ঠ আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, তৃতীয় আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতা ও তৃতীয় আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন সংগঠনটির ছাত্র উপদেষ্টা জাফর সাদিক, সাধারণ সম্পাদক হাদীসুর রহমান, প্রেস অ্যান্ড মিডিয়া সম্পাদক রাইসা রহমতউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।