প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাভুক্ত ছয়টি উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পশ্রেণির সেরা গ্রাহক ও সমিতির সেরা কর্মীকে পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সমিতির সভাকক্ষে পরিচালকমণ্ডলীর সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। নবাবগঞ্জ উপজেলার আজিজ মিয়া, পার্বতীপুর উপজেলার আফজাল হোসেন ও ঘোড়াঘাট উপজেলার মো. পরশতুল্যাহ সেরা গ্রাহকের পুরস্কার পান। সমিতির সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন অফিস সহায়ক রুহুল আমিন।