জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে। উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গতকাল ৯০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই রায়ে ক্ষুব্ধ হয়ে আজ পাল্টাপাল্টি হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী এবং গণজাগরণ মঞ্চ ও বাম ছাত্রসংগঠনগুলো।