জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা, প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ মে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘সেশনজটে পিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের সই করা ব্যাখ্যায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সর্বোচ্চ এক থেকে তিন মাসের মতো সেশনজট হয়, যা কর্তৃপক্ষ স্বীকার করে। তবে অনার্স ও মাস্টার্স কোর্স শেষ করতে সাত বছর লাগার তথ্য সঠিক নয়। প্রতিবেদকের বক্তব্য হলো, প্রতিবেদনে একাধিক শিক্ষার্থীর বক্তব্য তুলে ধরা হয়েছে। আর নয় মাস পর ক্লাস শুরু হওয়া সেশনজটের অংশ। ব্যাখ্যায় বলা হয়, ইউজিসির সভার পর সেশনজট কমানোর লক্ষ্যে ‘ক্র্যাশ’ প্রোগ্রামসহ বেশ কিছু উদ্যোগের যে কথা প্রতিবেদনে বলা হয়েছে, তা সঠিক নয়। এ ক্ষেত্রে প্রতিবেদকের বক্তব্য হলো, ৭ ডিসেম্বর ইউজিসিতে সভাটি হয়। আর ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘ক্র্যাশ’ প্রোগ্রাম ঘোষণা করে।