জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্বের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ২৯টি বিষয়ের ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। সারা দেশে ৬৮টি কলেজের মোট ৪২ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৩ হাজার ৬৩৭ জন।
গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.addmission) এবং (www.nubd.info) এই ফল জানা যাবে।
গত ১৯ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ মার্চ।