জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদ বরখাস্ত হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে অশ্লীল ও মানহানিকর কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামানকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান মুখ্য মহানগর হাকিমের আদালতে সশরীরে হাজির হলে আদালত তাঁর জামিন নাকচ করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি মামলার দায়ে পুলিশ কর্তৃক গ্রেপ্তার এবং তাঁকে কারাগারে সোপর্দ করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮এর ১০(৪) ধারা মোতাবেক এ কে এম ওয়াহিদুজ্জামানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে।