জাতীয় যুব জোটের প্রতিনিধি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শনিবার জাতীয় যুব জোটের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর টাউন হলে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ নাজমুল আলম প্রধান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, জেলা নেতা আক্তারুজ্জামান, মাসুদ নবী, গোলাম পাশা। প্রতিনিধি সভায় রংপুর বিভাগের আট জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।