জাতীয় শিশু দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাগুরায় দুই দিনের কর্মসূচি গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রথম দিনে শিশুদের রচনা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে স্থানীয় সৈয়দ আঁতর আলী পাঠাগারে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমী। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিশুশিক্ষার্থী অংশ নেয়। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।