জাতীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে ক্ষেতমজুর সমিতির নবম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়। দ্বিতীয় দিন গতকাল শুক্রবার ৭১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি জাতীয় কমিটি গঠন করা হয়। এতে সোহেল আহমেদকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন শামছুজ্জামান সেলিম। প্রধান অতিথি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম। সম্মেলনে বাংলাদেশের ৪৬টি জেলার প্রায় ৪০০ কাউন্সিলর যোগ দেন।