জাতীয়করণ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়কে জাতীয়করণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এ সময় প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।