জাতীয়করণের দাবিতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হানিফ উদ্দিন সরকার। বক্তব্য দেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক গাজী আকছারুল আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর সাইদ সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কামরুল ইসলাম সরকার, হযরত আলী সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য আবু ইউছুফ জাকারিয়া, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার প্রমুখ।