জাতীয় অধ্যাপক এম আর খানকে স্বর্ণপদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুস্বাস্থ্য ও সমাজসেবায় অবদান রাখার জন্য জাতীয় অধ্যাপক এম আর খানকে স্বর্ণপদক দিয়েছে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ)।
গত বুধবার সেন্ট্রাল হাসপাতালের বোর্ডরুমে এক অনুষ্ঠানে এই সম্মাননা পদক দেওয়া হয়। বিপিএর সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ ও মহাসচিব এম এ কে আজাদ চৌধুরীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অধ্যাপক এম আর খান শিশুস্বাস্থ্যসহ দেশের চিকিৎসাব্যবস্থায় বিশেষ অবদান রেখেছেন। সমাজসেবায়ও তাঁর রয়েছে বিরাট অবদান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় তাঁর রোগমুক্তির জন্য মোনাজাতের আয়োজন করা হয়।