জাতীয় অধ্যাপক এম ইন্নাস আলীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক ড. এম ইন্নাস আলী গতকাল সোমবার সকালে রাজধানীর ২৯/ক, পিসি কালচার হাউজিং সোসাইটি শ্যামলী, মোহাম্মদপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।গতকাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে তৃতীয় জানাজা শেষে বনানীর কবরস্থানে মরহুমের স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।অধ্যাপক ইন্নাস আলী ১৯১৬ সালের ১ সেপ্টেম্বর নেত্রকোনায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাঁচটি বই লিখেছেন। এ ছাড়া তাঁর রয়েছে দেড় শতাধিক গবেষণাপত্র।তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।