জাতীয় আদিবাসী পরিষদের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় গতকাল শুক্রবার জাতীয় আদিবাসী পরিষদ আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে। দুপুরে সংগঠনটি উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে। সেটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুধীর তির্কী এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, নওগাঁ জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা আতাউল হক সিদ্দিকী প্রমুখ। প্রতিবছর ৯ আগস্ট সারা বিশ্বে আন্তর্জাতিক দিবস পালন করা হলেও সংগঠনটি আগেই দিবসটি পালন করল।
নওগাঁ প্রতিনিধি