জাতীয় আয়কর দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আয়কর দিবস আজ ১৫ সেপ্টেম্বর। এ নিয়ে দেশে চতুর্থবারের মতো দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ সকাল আটটায় সেগুনবাগিচার রাজস্ব ভবন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।