জাতীয় ঈদগাহ মাঠে জামাতে আগতদের গাড়ি রাখার নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে আসা মুসল্লিদের গাড়ি রাখার বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কিছু নির্দেশনা দিয়েছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।ঈদের দিন সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় ঈদগাহ মাঠের আশপাশে গাড়ি রাখার জন্য এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ।নির্দেশনা: জাতীয় ঈদগাহ মাঠের ভিভিআইপি ফটকের উত্তর পাশে রাষ্ট্রপতির গাড়িবহর থাকবে। মাঠের প্রধান ফটকের উত্তর-পশ্চিম দিকে মন্ত্রিপরিষদের সদস্যসহ অন্য ভিআইপিদের গাড়ি থাকবে। সুপ্রিম কোর্ট ভবনের দক্ষিণ-পশ্চিম কোণে (মাজারসংলগ্ন উত্তর পাশে) বিচারপতিদের গাড়ি থাকবে। সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা গাড়ি রাখবেন পূর্ত ভবনের প্রাঙ্গণে।এ ছাড়া সাধারণের জন্য গাড়ি রাখার জায়গাগুলো হচ্ছে: জিরো পয়েন্ট ও ইউবিএল ক্রসিংয়ের (মুক্তাঙ্গন) উভয় দিকে; দোয়েল চত্বরের দক্ষিণ, পশ্চিম ও উত্তর পাশে; ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে ও মৎ স্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে।জাতীয় ঈদগাহ মাঠের নিকটবর্তী নির্ধারিত পার্কিংয়ে ঢোকার জন্য শুধু ভিভিআইপি ও ভিআইপিরা মৎ স্য ভবন হয়ে পথটি ব্যবহার করতে পারবেন। অন্যান্য ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি সরকারি কর্মচারী হাসপাতাল মোড়-প্রেসক্লাব লিংক রোড-পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি-সাব কন্ট্রোলার রুম গ্যাপ-ইউবিএল ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং-মৎ স্য ভবন ক্রসিংয়ে স্থাপিত ব্যারিকেডের বাইরে দিয়ে চলাচল করবে।