জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছে দুই শিশু। ছবি: হাসান রাজা
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছে দুই শিশু। ছবি: হাসান রাজা

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রথম জামাত শুরু হয়। ঈদের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঈদ জামায়াতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য সব বয়সী মানুষের ঢল নামে। সারিবদ্ধভাবে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবছরের মতো এবারও ঈদের জামাত উপলক্ষে বাড়তি সতর্কতা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।