জাতীয় ঈদগাহে এক লাখ ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ঈদগাহে এক লাখ ৩০ হাজার মুসল্লির নামাজ আদায় করার ব্যবস্থা করেছে সরকার। এর মধ্যে ১০ হাজার নারী মুসল্লির নামাজের ব্যবস্থাও রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।গতকাল শনিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী মুসল্লিদের নামাজের জায়গা, অজু, পয়োনিষ্কাশন, নিরাপত্তাব্যবস্থাসহ সার্বিক কর্মকাণ্ড দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আয়োজকেরা প্রতিমন্ত্রীকে আশস্ত করে বলেন, ঝড়, বৃষ্টিতে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সে জন্য ভালোভাবে ত্রিপল টানানোসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনকালে ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট পরিচালক উপস্থিত ছিলেন।