জাতীয় উদ্যানে মিনি চিড়িয়াখানার একটি হরিণ মারা গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার একটি হরিণ গত মঙ্গলবার মারা গেছে। ময়নাতদন্তের জন্য হরিণটি ঢাকায় পাঠানো হয়েছে।ভাওয়াল জাতীয় উদ্যানের ফরেস্ট রেঞ্জার খসরু আলম জানান, কয়েক দিন ধরেই হরিণটি ঠিকমতো খাবার খাচ্ছিল না ও ঝিমুচ্ছিল। স্থানীয় পশু চিকিৎসক দিয়ে হরিণটির চিকিৎসা দেওয়া হয়। কিন্তু গত মঙ্গলবার সকালে হরিণটি মারা যায়। পরে গাজীপুর জেলা প্রাণিসম্পদ অফিসে নিলে মৃত হরিণটি তারা ঢাকা কেন্দ্রীয় রোগ নির্ণয় গবেষণাগারে পাঠায়।গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের চিকিৎসক ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হরিণটি ‘ব্লু ট্যাং’ ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এ রোগে আক্রান্ত হলে প্রাণীরা চার-পাঁচ দিনের বেশি বাঁচে না। দেশে এ রোগের ভ্যাকসিনও পাওয়া যায় না।