জাতীয় এইডস কর্মসূচিতে অভিবাসী শ্রমিকেরা উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে শনাক্ত হওয়া এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তিদের একটি বড় অংশ প্রবাসী শ্রমিক। কিন্তু জাতীয় এইডস কর্মসূচিতে প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য উপেক্ষা করা হয়েছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই শ্রমিকদের স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় স্বাস্থ্যনীতি ও অভিবাসী শ্রমনীতির কেন্দ্রীয় বিষয় হওয়া উচিত।গতকাল বুধবার ব্র্যাক সেন্টারে প্রবাসী শ্রমিকদের এইচআইভি ধারণাবিষয়ক এক জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই অনুষ্ঠানের আয়োজন করে।বিদেশ থেকে আসা এবং বিদেশে থাকা নারী ও পুরুষ শ্রমিকদের ওপর জরিপ ফলাফল অনুষ্ঠানে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বিদেশ ফেরত ৫৭ শতাংশ শ্রমিক যৌনরোগ সম্পর্কে তেমন কিছু জানেন না। গমনকারী ৩০ শতাংশ পুরুষ ও ৩৪ শতাংশ নারী এইচআইভি/এইডস সম্পর্কে কিছু জানেন না। অন্যদিকে বিদেশ থেকে আসা ৭৯ শতাংশ শ্রমিক জানেন না কীভাবে এইচআইভি ছড়ায়। অভিবাসীদের সংগঠন ওকাপের সভাপতি শাকিরুল ইসলাম জরিপ ফলাফল উপস্থাপন করেন। তিনি জানান, জরিপে ২৪৮ জন অভিবাসী শ্রমিকের কাছ থেকে তথ্য নেওয়া হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, ৭০ লাখ মানুষ বিদেশে কাজ করে। তাদের স্বাস্থ্যের বিষয়গুলো জাতীয় স্বাস্থ্যনীতিতে গুরুত্বসহকারে থাকা উচিত।আইওএমের আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, অভিবাসী শ্রমিকদের জন্য এইচআইভি শিক্ষা ও স্বাস্থ্যসেবা জাতীয় স্বাস্থ্যনীতি ও অভিবাসননীতির মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে।