জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান সংস্কৃতিসেবীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং জামায়াত-শিবিরকে রক্ষা করার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশের ২৩ জন বিশিষ্ট সংস্কৃতিসেবী।
গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তাঁরা যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যক্কারজনক ভূমিকার নিন্দা জানান। বিবৃতিতে জাতির এ সংকটে সব ভেদাভেদ ভুলে গি৭য়ে একাত্তরের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন নাসির উদ্দীন ইউসুফ, আতাউর রহমান, মামুনুর রশীদ, নির্মলেন্দু গুণ, রবিউল হুসাইন, গোলাম কুদ্দুছ, ম. হামিদ, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।