জাতীয় ঐক্যের ডাক প্রতিরোধকারীদের জনগণ প্রতিরোধ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে যাঁরা আমাদের জাতীয় ঐক্যের ডাককে ষড়যন্ত্র বলে প্রতিরোধের কথা বলেছেন, জনগণ একদিন তাঁদেরই প্রতিরোধ করবে।’বিকল্প যুবধারার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে দলের বারিধারার কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বি. চৌধুরী বলেন, ‘আমি ও ড. কামাল হোসেন সন্ত্রাস, দুর্নীতি ও গণতন্ত্রের বিষয়ে উদ্ভূত সমস্যার সমাধানে দেশপ্রেমিক জনগণ এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতি ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছি। এ ঐক্যের ডাককে ষড়যন্ত্র বলা আজগুবি ও কল্পনাপ্রসূত।’বি. চৌধুরী বলেন, ‘আমাদের ঐক্য প্রচেষ্টা সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্রের সপক্ষে। এটা যদি অপরাধ হয়, তাহলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। কিন্তু যাঁরা জাতীয় ঐক্যের ডাককে ষড়যন্ত্র বলেন, তাঁরা কি মিথ্যা বলার দায় নিয়ে পদত্যাগ করবেন?’ তিনি দাবি করেন, ‘আমি বিএনপি থেকে বহিষ্কার হইনি, পদত্যাগ করেছি।’বি. চৌধুরী আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।যুবধারার সভাপতি ওবায়দুর রহমান মৃধার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, দলের নেতা নূরুল আমিন, মাহী বি. চৌধুরী প্রমুখ।