জাতীয় কন্যাশিশু দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার দেশে পালিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস। প্রতিবছরের মতো এবারও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালনের জন্য নানা প্রস্তুতি নিয়েছে। এবারের প্রতিপাদ্য ‘কন্যাশিশুর অগ্রগতি: বাংলাদেশের সমৃদ্ধি’।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি সংগঠন শিশু একাডেমীতে সুবিধাবঞ্চিত শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।