জাতীয় কন্যাশিশু দিবস পালিত
শোভাযাত্রা, আলোচনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সকালে গণগ্রন্থাগার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের সম-অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।শোভাযাত্রা শেষে শিশু একাডেমী মিলনায়তনে অনুুষ্ঠিত আলোচনা সভায় শিরীন শারমিন চৌধুরী বলেন, কন্যাশিশুরা পড়ালেখায় অনেক এগিয়েছে। প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তির সংস্পর্শে আসছে। তাদের নিরাপত্তা ও অগ্রগতির ব্যবস্থা করতে হবে। আলোচনা সভায় শিশু একাডেমীর সভাপতি মুস্তাফা মনোয়ার, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক উল ইসলাম, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি লতিফা আকন্দ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।