কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) হয়ে গেল দুই দিনব্যাপী কুয়াশা উৎসব। ‘একদিন কুয়াশার মাঠে আপনাকে আমন্ত্রণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৯ ও ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কুয়াশা উৎসবের আয়োজন করা হয়।
শীতে সারা দেশ যখন জর্জরিত, ঠিক তখনই দেশে প্রথমবারের মতো এ ব্যতিক্রমী আয়োজন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। কুয়াশাকে বরণ করে নিতেই মূলত এমন উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। উৎসবকে ঘিরে ক্যাম্পাসকে সাজানো হয় বর্ণিল সাজে। ফুটিয়ে তোলা হয় গ্রামীণ পরিবেশ, গ্রামীণ ঐতিহ্য।

অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে কবিতা আবৃতি, সংগীত, নৃত্য, চিত্রকর্ম প্রদর্শনী, জয়নুল আবেদিন চিত্রকলা প্রদর্শনী, হাতে তৈরি বিভিন্ন শীতবস্ত্র ও পিঠার সঙ্গে ছিল গ্রামীণ ঐতিহ্যকে দেখার এক অনন্য আয়োজন।
মো. মিলন হোসেন: শিক্ষার্থী