জাতীয় কবিতা পরিষদের নেতৃত্বে সামাদ-সুজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ সামাদ   ও  তারিক সুজাত
মুহাম্মদ সামাদ ও তারিক সুজাত

জাতীয় কবিতা পরিষদের ২০১৭-২০১৯ সালের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সামাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তারিক সুজাত। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ৩১তম জাতীয় কবিতা উৎসব থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন রবিউল হুসাইন, মহাদেব সাহা, নির্মলেন্দু গ‌ুণ, রুবী রহমান, সাযযাদ কাদির, শিহাব সরকার ও আসলাম সানী।
২০১৭-১৯ বর্ষের জন্য নবনির্বাচিত এই কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীতে আছেন যুগ্ম সম্পাদক আমিনুর রহমান সুলতান, সাংগঠনিক সম্পাদক কাজল বন্দ্যোপাধ্যায়, অর্থ সম্পাদক খোরশেদ বাহার, প্রকাশনা সম্পাদক দিলারা হাফিজ, প্রচার সম্পাদক নাসির আহমেদ, দপ্তর সম্পাদক হানিফ খান, তথ্য ও গবেষণা সম্পাদক আনজীর লিটন, সাংস্কৃতিক সম্পাদক নিপু সাহাদাত, সেমিনার সম্পাদক ফয়জুল আলম ও আন্তর্জাতিক সম্পাদক হারিসুল হক।
এ ছাড়া জাতীয় কবিতা পরিষদের নতুন উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন কবি বেলাল চৌধুরী, আসাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, হাবীবুল্লাহ সিরাজী, মুহম্মদ নূরুল হুদা, নূহ-উল-আলম লেনিন ও কাজী রোজী। প্রতিবছর ফেব্রুয়ারির প্রথম দুই দিন জাতীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি