জাতীয় কবির স্মৃতি সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্রোহী কবির সমাধি প্রাঙ্গণ ধোয়া-মোছা ও রং করার কাজ চলছে। ছবিটি সোমবার তোলা। ছবি: আবদুস সালাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্রোহী কবির সমাধি প্রাঙ্গণ ধোয়া-মোছা ও রং করার কাজ চলছে। ছবিটি সোমবার তোলা। ছবি: আবদুস সালাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী সামনে রেখে রাজধানীসহ সারা দেশে তাঁর বিভিন্ন স্মৃতিচিহ্ন সংস্কার করা ও নতুন কিছু স্থাপনা তৈরির দাবি জানানো হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সার্ক ফোয়ারার পাশে কাজী নজরুল অ্যাভিনিউয়ে অবস্থিত নজরুলের স্মৃতিফলকের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাজধানীর বারডেম ও সার্ক ফোয়ারার পাশে কাজী নজরুল অ্যাভিনিউয়ে অবস্থিত নজরুলের স্মৃতিফলক সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা, ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে নজরুলের অমর কবিতা ও গানের বাণী-সংবলিত ফলক স্থাপন করা। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগীয় শহরে নজরুলের নামে একটি সড়ক ও ফলক স্থাপন, কবির স্মৃতিধন্য জায়গায় স্মারক স্থাপন ও সংরক্ষণ, যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে সচেতনতা তৈরি করার দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেন নজরুলের নাতনি খিলখিল কাজী, নজরুলসংগীতশিল্পী সংস্থা, নজরুলসংগীতশিল্পী পরিষদ, ছায়ানটের শিল্পীরা।