জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশের নির্যাতনে আসকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সমর্থকদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল মঙ্গলবার সংস্থাটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের চুক্তির প্রতিবাদে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গত ৩ জুলাই অর্ধদিবস হরতাল আহ্বান করে। হরতাল চলাকালে বিভিন্ন জায়গায় পুলিশের বেধড়ক লাঠিপেটায় শতাধিক নেতা-কর্মীর সঙ্গে আহত ও আটক হয় অনেক সাধারণ ছাত্রছাত্রী।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইন সালিশ কেন্দ্র মনে করে, মতামত প্রকাশের অধিকার প্রত্যেক নাগরিকের আছে। আমরা হরতালের নামে গাড়ি ভাঙচুর যেমন সমর্থন করি না, তেমনি হরতালকে দমনের নামে বেধড়ক লাঠিপেটা, আটক ও গ্রেপ্তারও সমর্থন করি না।’