জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে। ভাড়াভিত্তিক ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প বাতিলসহ সাত দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে জাতীয় কমিটি।গতকাল বুধবার এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ওই ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জনমত উপেক্ষা করে বেশি দামে বিদ্যুৎ উৎপাদান বন্ধ করতে হবে।