জাতীয় কমিটির লংমার্চ সমর্থনে উদীচীর সংহতিসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্পদ রক্ষা ও দেশের স্বার্থে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ২৪ অক্টোবর ঢাকা-বড়পুকুরিয়া-ফুলবাড়ী অভিমুখে লংমার্চ করবে। সপ্তাহব্যাপী অনুষ্ঠেয় এ লংমার্চের সমর্থনে গতকাল মঙ্গলবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা রাজপথে সংহতিসংগীত পরিবেশন করেন।বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে সংহতিসংগীত পরিবেশন কার্যক্রম শুরু হয়। সংগঠনের শিল্পীরা একটি পিকআপ ভ্যানে চড়ে তবলা, হারমোনিয়াম নিয়ে সংগীত পরিবেশন করেন। এর আগে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা সাজ্জাদ জহির চন্দন। এ সময় তিনি দুর্নীতিবাজ ও বিদেশি কোম্পানির রাহু থেকে তেল-গ্যাস-কয়লা সম্পদ ও বিদ্যুৎ খাত মুক্ত করে জাতীয় সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি জানান। পরে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। গান পরিবেশনের পাশাপাশি টিএসসি, আজিমপুর ও শাহবাগ মোড়ে পথচারীদের মধ্যে লিফলেট বিলি করা হয়।