জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা ১১ ও ১২ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) দুই দিনব্যাপী জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। ১১ ও ১২ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিযোগিতার প্রধান আয়োজক ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই)। সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও আইসিটি মন্ত্রণালয়। ইউএপির সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক অলোক কুমার সাহা জানান, শিক্ষর্থীদের মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার ভূমিকা ব্যাপক। তিনি আশা করছেন, এবার বেশিসংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
নিবন্ধন চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধনের জন্য ভিজিট করুন www.uapncpc2016.com <http://www.uapncpc2016.com> বিজ্ঞপ্তি।