প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় দুই দিনব্যাপী ষষ্ঠ জাতীয় কৃষক সম্মেলন শুরু হচ্ছে কাল শনিবার। উপজেলা সদরের লক্ষ্মীপাশা মোল্লার মাঠে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মন্ত্রী রাশেদ খান মেনন। এ ছাড়া সাংসদ ফজলে হোসেন বাদশা, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বিমল বিশ্বাসসহ ওয়ার্কার্স পার্টি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। এ ব্যাপারে লোহাগড়া উপজেলা ১৪ দলের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হাফিজুর রহমান, জাতীয় কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসান, জেলা সভাপতি মনিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি