জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন শামীম চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের পদ থেকে প্রত্যাহার করে এ কে এম শামীম চৌধুরীকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) মহাপরিচালক করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
এতে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারন) ক্যাডারের এ কর্মকর্তাকে তাঁর বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে এনআইএমসিতে বদলি করে তাঁর চাকরি তথ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক আদেশে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।