জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ১২ কর্মকর্তাকে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি মামলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিন সাবেক চেয়ারম্যানসহ ১২ জন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের কাছে নোটিশ পাঠিয়েছেন সংস্থাটির উপপরিচালক যতন কুমার রায়।
যাঁদের নোটিশ পাঠানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুল বারী খান, এ টি এম আতাউর রহমান, আবদুল খালেক, সাবেক সদস্য মতিয়ার রহমান, সংস্থার সাবেক সচিব আমিনুর রহমান।
যতন কুমার রায় বলেন, ১৯ অক্টোবর হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তাঁদের নোটিশ পাঠানো হয়েছে।