জাতীয় গ্রিডে গ্যাস যাচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামের সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আজ শনিবার শুরু হবে।রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সের শাহজাদপুর-সুন্দলপুরের গ্যাসক্ষেত্রের প্রকল্প পরিচালক মো. আবদুল হালিম গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষামূলক গ্যাস উত্তোলন কার্যক্রম সফল হলে পরবর্তী সময় আনুষ্ঠানিকভাবে গ্যাসক্ষেত্রটি উদ্বোধন করা হবে।গত বছরের আগস্টে গ্যাস প্রাপ্তি নিশ্চিত হওয়ার পর প্রথমে পরীক্ষামূলক, পরে আনুষ্ঠানিকভাবে আগুন জ্বালানো হয়। এরপর শুরু হয় গ্রিড লাইনে গ্যাস সরবরাহের জন্য প্রয়োজনীয় পাইপলাইন বসানো এবং অন্যান্য কারিগরি প্রক্রিয়া।প্রকল্প পরিচালক জানান, প্রতিদিন জাতীয় গ্রিডে ১০-১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।