জাতীয় ঘুড়ি উৎসব ২৮-২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের জাতীয় ঘুড়ি উৎসব ২৮ ও ২৯ জানুয়ারি কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে। ‘চাই নির্মল আকাশ, নির্মল সাগর’ স্লোগান শীর্ষক এবারের উৎসবে বাংলা ঘুড়ির পাশাপাশি ঘুড়িজগতের বিস্ময় ড্রাগন কাইট, কাঠিবিহীন দানবীয় পকেট কাইট, বাজিকর ও অন্যান্য ঘুড়ি ওড়ানো হবে। উৎসবে অংশ নিতে নিচের ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে—বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, ১ সিদ্ধেশ্বরী লেন, ঢাকা-১২১৭। ফোন: ৮৩৫১৭৩৬, ০১৯১৯-৫৩৩০৯০। বিজ্ঞপ্তি।