জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৩৭ হিজরি সনের পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শুক্রবার চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন।