জাতীয় চার নেতা হত্যা, বিচারের রায় কার্যকর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলহত্যা দিবসে গতকাল সোমবার রাজশাহীতে জাতীয় চার নেতার হত্যার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় চার নেতার কবর এক জায়গায় থাকা প্রয়োজন বলে তাঁরা উল্লেখ করেন।
রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গতকাল কামরুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন কামরুজ্জামানের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এই চএম খায়রুজ্জামান লিটন। তাঁর বক্তব্য শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জেলার সভাপতি সাংসদ আক্তার জাহান, সাধারণ সম্পাদক ও তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, পবা-মোহনপুর আসনের সাংসদ আয়েন উদ্দিনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।