জাতীয় চার নেতা হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল মঙ্গলবার জেলহত্যা দিবস পালন করা হয়েছে। আলোচনা সভা, শোক র্যা লি আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: সৈয়দ নজরুল ইসলামের গ্রামের বাড়ি বীরদামপাড়ায় কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করে। জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অন্যদিকে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট শহরে এক শোক র্যা লি বের করে। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মো. আসাদ উল্লাহ।
মৌলভীবাজার: সকালে মৌলভীবাজার শহরের চৌমোহনার আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতা-কর্মীরা।
ময়মনসিংহ: বেলা ১১টায় শহরের রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি শোক র্যা লি বের হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা।
কুমিল্লা: জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল কুমিল্লায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক প্রধান অতিথির বক্তব্য দেন।