জাতীয় চার নেতার অন্যতম কামারুজ্জামানের সহধর্মিণীর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকায় শেষঃনিশ্বাস ত্যাগ করেন জাহানারা জামান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
জাহানারা জামান দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র।
ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন প্রথম আলোকে বলেন, তাঁর মা জাহানারা জামান ডায়বেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এদিকে, জাহানারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।