আজ বিকেলে জাতীয় জাদুঘরে বিশেষ বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক আয়োজনে থাকছে ব্যান্ড দল জলের গান। ফাইল ছবি
সাংস্কৃতিক আয়োজনে থাকছে ব্যান্ড দল জলের গান। ফাইল ছবি

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রয়েছে বিশেষ বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘...এবং বাংলাদেশ’। অনুষ্ঠানের শুরুতে থাকবে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের বক্তৃতা।

লালন সাঁইয়ের গান পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নী। ফাইল ছবি
লালন সাঁইয়ের গান পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নী। ফাইল ছবি

সাংস্কৃতিক আয়োজনে থাকছে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যনন্দনের শিল্পীদের নৃত্য পরিবেশনা। লালন সাঁইয়ের গান পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নী। থাকছে ব্যান্ডদল জলের গান। সবশেষে কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতা অবলম্বনে বিশেষ গীতিনাট্য মঞ্চস্থ করবে প্রাচ্যনাট। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়।

সাংস্কৃতিক আয়োজনে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যনন্দনের শিল্পীদের নৃত্য পরিবেশনা থাকছে। ফাইল ছবি
সাংস্কৃতিক আয়োজনে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যনন্দনের শিল্পীদের নৃত্য পরিবেশনা থাকছে। ফাইল ছবি

৫ নভেম্বর থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী চিত্রশালায় চলছে ১০ দিনব্যাপী শিল্প প্রদর্শনী। বিকেল চারটা থেকে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।