জাতীয় জাদুঘরে গেল কষ্টিপাথরের মূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের জেলা প্রশাসন থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরে হাজার বছরের পুরোনো ৩১ ইঞ্চি উঁচু ও ২৫ কেজি ওজনের কষ্টিপাথরে নির্মিত একটি বিষ্ণুমূর্তি হস্তান্তর করা হয়েছে। গত বুধবার বেলা দুইটার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অরুণ চন্দ্র মহোত্তম বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কর্মকর্তা দিবাকর সিকদার ও নূর ইসলাম মোল্লার কাছে মূর্তিটি হস্তান্তর করেন।নূর ইসলাম মোল্লা জানান, মূর্তিটি অষ্টম বা নবম শতাব্দীর সময়ে প্রস্তুত করা হয়েছে। সেই হিসাবে এটি হাজার বছরের পুরোনো। দিবাকর সিকদার জানান, এটি বিষ্ণুর স্বাভাবিক রূপের একটি মূর্তি। বিষ্ণুমূর্তির সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তিও ওই কাঠামোর মধ্যে রয়েছে। মূর্তিটির বাঁ হাত ভাঙা।