জাতীয় জাদুঘরের আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত জাতীয় জাদুঘরের চতুর্থ তলায় আজ রোববার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল নয়টা পাঁচ মিনিটে জাদুঘরের চতুর্থ তলায় ইরানি কর্নারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের স্টেশন কর্মকর্তা শারমিন সুলতানা জানান, সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিভেছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।