জাতীয় টিকা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯তম জাতীয় টিকা দিবস উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের বিশেষ সচেতনতামূলক কর্মসূচি চলছে। গত ২৫ ডিসেম্বর শুরু হওয়া কর্মসূচি চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।কর্মসূচির আওতায় এই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সের সব শিশুকে পোলিও টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তালিকা ও অভিভাবকদের উদ্বুদ্ধ করছেন।হাসপাতালের শিশু বিশেষজ্ঞ বাকী বিল্লাহ, হাবিবুর রহমান, তাজুল ইসলাম এবং ভেকসিনেশন সেন্টারের ভেকসিনেটর মাহবুব এ কর্মসূচির তত্ত্বাবধান করছেন। ১ জানুয়ারি পর্যন্ত কর্মীরা চার হাজার ৯৯৬টি পরিবারে গিয়ে এক হাজার ৪৩৫ শিশুকে তালিকাভুক্ত করেছেন। এর মধ্যে ১৯টি শিশু একেবারেই পোলিও টিকা খায়নি। বিজ্ঞপ্তি।