জাতীয় টিকা দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ
১৯তম জাতীয় টিকা দিবস উপলক্ষে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের স্বাস্থ্যকর্মীরা ২৫ ডিসেম্বর থেকে পক্ষকালব্যাপী ধানমন্ডি ও এর আশপাশের প্রতিটি বাড়িতে গিয়ে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের আগামী ৮ জানুয়ারি পোলিও টিকা ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ‘শিশু লিপিবদ্ধ’ ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছেন।বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের শিশুর টিকাসংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন জেবিএফএইচের স্বাস্থ্যকর্মীরা। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের শিশু বিশেষজ্ঞ বাকি বিল্লাহ্, হাবিবুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. তাজুল ইসলাম আ. বারী এবং জেবিএফএইচ ভেকসিনেশন সেন্টারের ভেকসিনেটর মাহবুব কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ২১৭টি বাড়ির এক হাজার ৭২৫টি পরিবারে গিয়েছেন স্বেচ্ছাকর্মীরা। তাঁরা শূন্য থেকে পাঁচ বছরের ৭২৫টি শিশু এবং পোলিও টিকা একেবারেই খায়নি এমন ১৯টি শিশুকে তালিকাভুক্ত করেছেন।টিকাসংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের ০১৭২৪১২৫৩২৯ ও ০১৭১৬৬৩২২০৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।