জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। ‘দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকব সারাক্ষণ’—এ প্রতিপাদ্য নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি পালিত হবে।
দেশজুড়ে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৪’ উদ্যাপনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গতকাল বুধবার এক বাণীতে তিনি বলেন, দিনটি উদ্যাপনের ফলে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বাড়বে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার জন্য একটি দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।