জাতীয় নারী বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মর্যাদায় গড়ি সমতা’—এই স্লোগান সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার থেকে শুরু হয়েছে ‘জাতীয় নারী বিতর্ক উৎসব-২০১৪’। চার দিনব্যাপী এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’। উৎসব চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। উৎসবের প্রথম দিন গত বুধবার অনুষ্ঠিত হয় আন্তহল বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আন্তহল বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হলের বিতার্কিকেরা। উৎসবের তৃতীয় দিন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নারী বিতার্কিকদের অংশগ্রহণে জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতা। চতুর্থ দিন কাল শনিবার থাকছে জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতার আনন্দ শোভাযাত্রা। ওই দিন বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে আন্তহল বিতর্ক প্রতিযোগিতা ও জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।