জাতীয় নির্বাচনের মহড়া হলো পৌর নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, পৌর নির্বাচন হলো জাতীয় নির্বাচনের মহড়া। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ বুঝিয়ে দেবে জাতীয় নির্বাচন দেওয়া জরুরি হয়ে পড়েছে। এই সরকার ভোট কারচুপি করতে অভ্যস্ত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন সজাগ। ভোট ছিনতাই এবং ভোট ডাকাতদের মোকাবিলা করতে তারা প্রস্তুত।
গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি-মনোনীত প্রার্থী শহিদুল্লাহ শহিদের নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আ স ম হান্নান শাহ এসব কথা বলেন।
পৌরসভার মাস্টারবাড়ী বাজার এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এস এম রূহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সিরাজ উদ্দিন কাঁইয়া, রিয়াজুল হান্নান, প্রমুখ উপস্থিত ছিলেন।