জাতীয় পতাকা অবমাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পতাকা অবমাননার দায়ে নড়াইল শহরের পুরোনো বাস টার্মিনাল এলাকার নাহিদ মোটরসের মালিক আবদুর রউফ মোল্যাকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদী এ আদেশ দেন। এ ছাড়া বুধবার অফিস চলাকালে জাতীয় পতাকা উত্তোলন না করায় জেলা পর্যায়ের ১২টি সরকারি অফিসের কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। শাহ আবদুল সাদী বলেন, এ ছাড়া জেলা গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে ছেঁড়া-কাটা জাতীয় পতাকা উত্তোলন এবং পতাকা অর্ধনমিত ও মাপ সঠিক না থাকায় তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হয়নি।