প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের কার্যক্রম চলাকালে জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষক মো. কেফায়েত উল্যাহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল স্কুলটিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান। ওই শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক। বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বলেন, প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি